ঢাকাSunday , 27 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০০

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ সময় ৭৫ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থেকে ৫৩ জন, কলারোয়া থেকে সাতজন, তালা থেকে চারজন, কালীগঞ্জ থেকে ১৭ জন, শ্যামনগর থেকে আটজন, আশাশুনি থেকে তিনজন, দেবহাটা থেকে চারজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।