ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ পালনে সৌদি যাচ্ছেন এরশাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার ভোর ৬টায় সৌদি এয়ারলাইনস যোগে জেদ্দার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন তিনি।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরবেন এরশাদ। পবিত্র হজ পালনের জন্য এরশাদের সঙ্গে সৌদি আরব যাচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না হাওলাদার এমপি ও মেজর (অব.) খালেদ আখতার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী জানান, সৌদি আরবের সঙ্গে পার্টির চেয়ারম্যানের ঘনিষ্ট সম্পর্ক দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের বাদশাহ তাকে পবিত্র হজ পালনের জন্য বিশেষ আমন্ত্রণ জানান। রোববার ভোরে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।