ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আশা করি- ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের সময় ঝড়-বৃষ্টি থাকুক না থাকুক প্রকৌশলীরা রাস্তায় থাকবে, পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই গর্ত হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। এ পর্যন্ত সড়কের ৭০ ভাগ সংস্কার করা হয়েছে। ঈদের আগে বাকি কাজ শেষ হবে।’
এ সময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।