ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বংশালে হোটেল থেকে লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল থানা এলাকার একটি হোটেল থেকে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে বংশাল রোড এলাকার হোটেল আরাফাতের দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ব্যক্তি ওই হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বংশাল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) কায়কোবাদ কাজী জানান, পূর্বশত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি কায়কোবাদ।