ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাখাইনে গুলিবিদ্ধ রোহিঙ্গার চট্টগ্রাম মেডিক্যালে মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধ : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন দুই রোহিঙ্গার মধ্যে মোহাম্মদ মুছা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মুছা মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকার ইসমাইলের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ একই এলাকার গুল মোহাম্মদের ছেলে মোহাম্মদ মুক্তার (২৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাম্প্রতিক হামলার ঘটনায় ওই দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে তারা চোরাইপথে বাংলাদেশে প্রবেশ করে চিকিৎসা নিতে চমেক হাসপাতালে ভর্তি হন।
মুক্তারের স্বজন মোহাম্মদ কাউসার জানান, তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লাইল্লাতলী পুলিশ ক্যাম্প এলাকায় তারা গুলিবিদ্ধ হন। পরে শুক্রবার রাতে নৌপথে তারা বাংলাদেশে প্রবেশ করে। শনিবার সকাল ৮টার দিকে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।