ঢাকাThursday , 24 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে পর্দায় আসছেন তারা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র কিংবা টেলিভিশন, যে পর্দারই হোক না কেন ভক্তরা তাদের প্রিয় তারকার বিভিন্ন বিষয়ে জানতে বরাবরই আগ্রহী। শুনতে চায় তাদের মুখের কথা। শোবিজ অঙ্গনে তাদের কাজ, সময়ের ব্যস্ততা, অতীত রোমন্থন, ভবিষ্যত ভাবনা ইত্যাদি জানতে এবং জানাতেই নির্মিত হয়েছে সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’।
প্রতিবারের মতো এবারের ঈদেও এ তারকাদের নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। এবারের অতিথি হয়ে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা, মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা।
নাবিলার উপস্থাপনায় এ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। অনুষ্ঠানটি ঈদুল আজহার তৃতীয় দিন থেকে ৬ষ্ঠ দিন দুপুর ১টা ৩০মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।
ছোট ছোট সেগমেন্ট নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপিকার সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে এসেছে অনেক অজানা কথা। দর্শকরা জানতে পারবেন তারকার বর্তমান ব্যস্ততা, খাওয়া-দাওয়া, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, নতুন অবস্থায় কাজের চ্যালেঞ্জ, স্টেজ পারফরমেন্স, ঝটপট প্রশ্নোত্তর, জীবনের চাওয়া, প্রাপ্তির সমীকরণ ইত্যাদি।