ঢাকাWednesday , 23 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধতে নারাজ আলিয়া-বরুণ?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমায় তাদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু তাদের ভক্তদের জন্য দুঃসংবাদ হলো- আপাতত আর একসঙ্গে অভিনয় করবেন না তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বরুণ ধাওয়ান আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে আলিয়া অভিনয় করেছেন নয়টি সিনেমায়। এর মধ্যে তিনটি সিনেমায় আলিয়া-বরুণ জুটি বেঁধে অভিনয় করেছেন। এজন্য তারা আপাতত আর একসঙ্গে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।
কাজের দিক থেকে বরুণ ধাওয়ান অভিনীত ‘যোদ্ধা টু’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। বরুণের সঙ্গে এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। অন্যদিকে আলিয়া ভাট মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন।