ঢাকাTuesday , 22 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নায়করাজের মৃত্যুতে প্রসেনজিৎ ঋতুপর্ণার শোক

Link Copied!

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাক। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্রাঙ্গন।
এদিকে নায়করাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টালিগঞ্জের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার অনেক জনপ্রিয় সিনেমায় রাজ্জাকের সঙ্গে অভিনয় করেছেন তারা।
শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রসেনজিৎ। তিনি লেখেন, ‘তিনি আমার পিতৃতুল্য ছিলেন এবং তার সঙ্গে আমি অনেক সিনেমায় অভিনয় করেছি। তার এই অকাল প্রয়াণ শুধু চলচ্চিত্রাঙ্গনে নয় আমার হৃদয়েও শূন্যস্থান তৈরি করবে। তার মৃত্যু সংবাদে আমি খুব কষ্ট পেয়েছি। চিরনিদ্রায় শান্তিতে থাকুন রাজ্জাক সাহেব।’
অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নায়করাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুর খবরে প্রচণ্ড আঘাত পেয়েছি। তাকে নিয়ে বেশি কিছু লেখার অবস্থায় নেই। আমরা বাবা কেন চাকর এবং আরো অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছি। প্রার্থনা করি, তিনি চিরনিদ্রায় শান্তিতে থাকুন’