ঢাকাTuesday , 22 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমন করে রাজ্জাক চলে যাবে ভাবিনি: সুচন্দা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : সোমবার না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়েছেন ভক্তরা। শোবিজ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছেন প্রিয় অভিনেতাকে হারিয়ে।
অভিনয় জীবনে যে কজন অভিনেত্রীর সঙ্গে রাজ্জাক জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন তার মধ্যে অন্যতম রাজ্জাক-সুচন্দা জুটি। হঠাৎ রাজ্জাকের মৃত্যুর খবর শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সুচন্দা।
তিনি বলেন, ‘এই তো কিছুক্ষণ আগে টেলিভিশন দেখে দুঃসংবাদটি জানলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। কথা বলার মতো কোনো অবস্থাতেই এখন নেই। একদম নির্বাক হয়ে গেছি। হঠাৎ করে এ রকম একটা ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি। অনেক সময় হয় না, মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় কিন্তু তেমন কিছুই ঘটেনি। অথচ আচমকাই এমন করে রাজ্জাক চলে যাবে তা ভাবিনি (বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি)।
অন্য সবারই মতো রাজ্জাকের চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মী সুচন্দা। জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে প্রথম রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সুচন্দা। সিনেমাটি ১৯৬৬ সালে মুক্তি পায়। এরপর ১৯৭০ সালে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রেও জুটি বাঁধেন রাজ্জাক-সুচন্দা। তবে এর মধ্যে ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘জুলেখা’ প্রভৃতি সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা।