নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব হেডকোয়ার্টার্সের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে গোপন সংবাদে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে আবদুর রহমান ও ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে তারাব এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের।’

