ঢাকাMonday , 21 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ আনসার সদস্য ও রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার একটি হোটেলে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক আনসার সদস্য ও এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার গভীর রাতে সদরঘাটের হোটেল শাহজাহান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আনসার সদস্য রফিকুল ইসলাম (৪৭) এবং রোহিঙ্গা নাগরিক নুর আহমদ (৫০)। রফিকুল খুলনার মগবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, ইয়াবাসহ শাহজাহান হোটেলে দুইজনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ আনসার সদস্য রফিকুল ও মিয়ানমারের নাগরিক নুর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা হয়েছে।