ঢাকাMonday , 21 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানি লিওনকে ঘিরে ভক্তদের ভিড়

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। পাশাপাশি তার ভক্তের সংখ্যাও যে কম নয়, তার প্রমাণ মিলল এবার।
একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের কোচিতে গিয়েছেন এ অভিনেত্রী। সেখানেই এক নজর এ অভিনেত্রী দেখতে ভিড় করেন ভক্তরা। এমনকি ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে চলতে থাকে তার সাদা রঙের গাড়ি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন সানি লিওন নিজেই।
এক টুইটে তার গাড়ি ও এর চারপাশে থাকা ভক্তদের ছবি পোস্ট করে সানি লিওন লেখেন, ‘বলতে গেলে কেরালার কোচিতে ভালোবাসার সমুদ্রে আমার গাড়ি।’
অন্য এক টুইটে একটি ভিডিও পোস্ট করে সানি এর ক্যাপশনে সানি লেখেন, ‘কোনো ভাষা নেই। কোচির মানুষদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের ভালোবাসা ও সহযোগিতায় সত্যিই আবেগাপ্লুত হয়েছি। কেরালাকে ভুলব না। ধন্যবাদ।’
বর্তমানে সঞ্জয় দত্তের ভূমি সিনেমার একটি আইটেম গান নিয়ে ব্যস্ত রয়েছেন সানি লিওন। এরই মধ্যে গানের কিছু স্থিরচিত্র ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। সানির কাছ থেকে নতুন কিছুই আশা করছেন তার ভক্তরা। এছাড়া সম্প্রতিবাদশাহো সিনেমার একটি গানে ইমরান হাশমির সঙ্গে দেখা গেছে সানিকে।