ঢাকাMonday , 21 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের কোচ থাকছেন না রাজপুত

Link Copied!

প্রধান কোচ হিসেবে লালচাঁদ রাজপুতের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফলে এ মাস শেষে আর আফগানিস্তানের কোচ থাকছেন না প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান।
গত বছরের জুনে রাজপুতকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল এসিবি। তার অধীনে আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০ সিরিজের ৬টিই জিতেছে।
গত জুনে আফগানরা ওয়ানডেতে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। যেটি বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া পূর্ণ সদস্য দলের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে জয়। এ ছাড়া আফগানিস্তানের অভিষেক হয়েছে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে।
এসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে তার সন্তোষজনক পারফরম্যান্সের জন্য এসিবি মিস্টার রাজপুতকে ধন্যবাদ জানাচ্ছে।’