ঢাকাSunday , 20 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ বছর পর সঞ্জয়

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দীর্ঘ চার দশকের অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ অভিনেতার পরবর্তী সিনেমা ভূমি। ১১ বছর পর এ সিনেমায় ‘জয় মাতা দি’ গানে কণ্ঠ দিলেন সঞ্জয়।
এ প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি গানের শ্লোক গেয়েছি। আমি মাতা রানির একজন বড় ভক্ত। তিনি আমাকে কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিয়েছেন। যখন নির্মাতারা আমাকে প্রস্তাবটি দেন, আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই।’
গানটির সুর করেছেন শচীন-জিগার জুটি। এ প্রসঙ্গে শচীন সাংবি বলেন, ‘আমরা চাইছিলাম তিনি গানটিতে কণ্ঠ দিক। তার গলার স্বর খুবই ইমপ্যাক্টফুল এবং এটি গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।’
সর্বশেষ ২০০৬ সালে লাগে রাহো মু্ন্না ভাই সিনেমার ‘সামঝো হো হি গায়া’ গানে কণ্ঠ দেন সঞ্জয় দত্ত। তবে তিনি মনে করেন, গান গাওয়ার বিষয়টি খুবই কঠিন একটি ব্যাপার। ‘গান গাওয়া এখন অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ আপনার কণ্ঠ ও সুর ঠিক করার জন্য যন্ত্র রয়েছে। কিন্তু আমার ক্যারিয়ারের শুরু দিকে দেখেছি লতাজি (লতা মঙ্গেশকর) একটানা একটি গান রেকর্ড করেছেন। রকি (১৯৮১) সিনেমার সময় তার গুণে আমি মুগ্ধ হয়েছিলাম। আমরা সৌভাগ্যবান কণ্ঠশিল্পীদের মাধ্যমে পর্দায় আমাদের সুরেলাভাবে উপস্থাপন করা হয়। বর্তমানে সংগীত ও কণ্ঠশিল্পীদের যে মর্যাদা তা আরো বাড়ানো উচিৎ।’ বলেন, সঞ্জয়।
ভূমি সিনেমাটি পরিচালনা করছেন উমাং কুমার। বাবা-মেয়ের গল্প নিয়ে রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে ভারতের উত্তর প্রদেশে। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।