ঢাকাSaturday , 19 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে পাঁচ লাখ ইউরো পাচ্ছেন রদ্রিগেজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন জেমস রদ্রিগেজ। ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানো এ তারকা বুন্দেসলিগার ক্লাবটিতে অন্যতম সেরা আয়ের একজন ফুটবলার হিসেবে যোগ দিয়েছেন।
ফুটবল লিকস জানিয়েছে বায়ার্নে প্রতি মৌসুমে ৬.৫ মিলিয়ন ইউরো আয় করবেন রদ্রিগেজ। মাসিক হিসেবে অ্যালিয়েঞ্জ অ্যারেনার ক্লাবটিতে তিনি পাবেন ৫ লাখ ৪১ হাজার ৬৭০ ইউরো করে। এর মধ্য দিয়ে বায়ার্নে বর্তমানে সেরা আয়ের ফুটবলাদের তালিকায় জায়গা করে নিয়েছেন কলম্বিয়ান এ স্ট্রাইকার।
এছাড়া এক মৌসুমে ১২ গোলের বেশি করতে পারলে অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার ইউরো পাবেন তিনি। সেই সঙ্গে কমপক্ষে ২০টি গোলে অ্যাসিস্ট করতে পারলেও আরও ২ লাখ ৫০ হাজার ইউরো পাবেন তিনি। আর্থিক পুরস্কারের সঙ্গে রদ্রিগেজকে সব ধরনের সামাজিক সুবিধা ও ট্যাক্স ফি সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বায়ার্ন।
বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে লিগ অভিযান শুরু করেছে কার্লো আনচেলত্তির বায়ার্ন।