ঢাকাSaturday , 19 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ে বুন্দেসলিগা মিশন শুরু বায়ার্নের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় শেষ কয়েক বছর ধরে একক আধিপত্য বজায় রেখে আসছে বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমটাও জয় দিয়ে শুরু করেছে ক্লাবটি। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
ঘরের মাঠ অ্যালেঞ্জ অ্যারেনায় মৌসুমের প্রথম লিগ ম্যাচে বায়ার্নের হয়ে একটি করে গোল পেয়েছেন নিকলাস সুলে, কোরেন্তিন তোলিসো ও রবার্ট লেভানডফস্কি।
শুক্রবার নিজেদের মাঠে ম্যাচের ৯ মিনিটেই বায়ার্নকে এগিয় দেন সুলে। হফেনহেইম থেকে সদ্য বায়ার্নে যোগ দেওয়া সেবান্তিন রুডির ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। তার ১০ মিনিট পরেই বাভারিয়ানদের ব্যবধান দিগুন করেন তোলিসো। লিয়ন থেকে এবার বড় অঙ্কের ট্রান্সফারে বায়ার্নে যোগ দিয়ে অভিষেকেই গোল পেলেন তোলিসো।
বিশ্রাম শেষে বায়ার্নের ব্যবধান দিগুন করেন দলটির তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডফস্কিকে ফাউল করায় টিভি রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেটি কাজে লাগিয়ে সফলভাবে লেভারকুসেনের জাল কাঁপান পোলিশ তারকা লেভানডফস্কি। ম্যাচের ৬৫ মিনিটে আল মেহেদির কল্যাণে একটি গোলের শোধ দিতে সক্ষম হয় সফরকারী বেয়ার লেভারকুসেন। তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বর্তমান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।