ঢাকাThursday , 17 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকি নিতে রাজি নন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। বিগত কয়েক বছর ধরেই একের পর এক ধামাকাদার সিনেমা দর্শকদের উপহার দিয়ে আসছিলেন তিনি। তার সিনেমা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। কিন্তু টিউবলাইট সিনেমার কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। সিনেমাটির জন্য পরিবেশকদের ক্ষতিপূরণও দিতে হচ্ছে সালমানকে।
কিন্তু আর ঝুঁকি নিতে রাজি নন সালমান। তাই নিজেই বসে পড়ছেন সম্পাদনার টেবিলে। এ অভিনেতার পরবর্তী সিনেমা টাইগার জিন্দা হ্যায়। সিনেমাটির সম্পাদনার বিষয়টি নিজেই তদারকি করবেন বলিউডের ‘ভাইজান’। এমনকি পরিচালক আলী আব্বাস জাফরও এ বিষয়ে রাজি হয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সূত্রের দেয়া তথ্যমতে, টিউবলাইট সিনেমার ব্যর্থতার পর সালমান আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না। অনেক ব্যাপারে টিউবলাইট সিনেমার পরিচালক কবির খানের সঙ্গে সালমানের দ্বিমত ছিল কিন্তু তিনি তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে টাইগার জিন্দা হ্যায় সিনেমার সম্পাদনা তার পছন্দ মতো হচ্ছে কিনা সেই ব্যাপারে সালমান নিশ্চিত হতে চান।
ইদানিং সিনেমা নির্মাণের কৌশলগত দিকগুলো বেশি নজর দিচ্ছেন সালমান খান। দাবাং-টু সিনেমাটি পরিচালনা করেছিলেন আরবাজ খান। কিন্তু এর সম্পাদনার বিষয়টি নজরদারি করেছিলেন সালমান। খুব শিগগির এ অভিনেতা পরিচালকের খাতায় নাম লেখাবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।