ঢাকাThursday , 17 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেলিভিশন উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক টেলিভিশন উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ভুক্তভোগী কদমতলী থানায় মামলা করেছেন। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সন্দেহভাজন ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘গত ২ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটে। তবে বুধবার থানায় মামলা করেন ওই তরুণী। মামলায় এক যুবককে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
থানার এজাহার থেকে জানা গেছে, টেলিভিশন উপস্থাপনার পাশপাশি অভিনয়ও করেন। তা ছাড়া তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও। ঘটনার দিন তার পূর্বপরিচিত শরীফুল খান শনির আখড়ার মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ মাথার একটি বাসায় ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখেন। এরপর থেকেই শরীফুল ভয়ভীতি দেখাতে থাকেন।
ওই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি।