ঢাকাWednesday , 16 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে কিনা প্রশ্ন রিজভীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরকার পদত্যাগে বাধ্য করছে কিনা, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার দুপুরে নয়া পল্টনে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মহিলা দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বানবাসী মানুষের সরকার নেই।’
রিজভী বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য-শষ্য নেই।’ দ্রুততার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।