ঢাকাWednesday , 16 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে বিএডিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Link Copied!

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১৫ আগস্ট সংস্থার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র সদস্য পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুল হক, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আব্দুল জলিল, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. ওমর ফারুক, সংস্থার সচিব তুলসী রঞ্জন সাহা, নিয়ন্ত্রক (অডিট) ড. মোয়াজ্জেম হোসেন এবং সিবিএ নেতৃবৃন্দসহ সংস্থার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিএডিসি’র সকল শ্রেণির কর্মকর্তা/কর্মচারিরা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।
শোক দিবসের আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গের শাহদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু সবসময় একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে তিনি বিএডিসিকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। বিএডিসি’র কর্মকর্তা/কর্মচারিদের নিরলস পরিশ্রম ও সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য সভায় আহ্বান জানানো হয়।