ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বিদুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল করিম (৪৮) ও তার ছেলে আবু দাওয়াত (২২)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে উপজেলার দেউপুর গ্রামের আব্দুল করিম ও তার ছেলে আবু দাওয়াত নিজেদের মুরগীর খামারের ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তারা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।