ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর পালাতক খুনিদের ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিগগিরই নূর চৌধুরীসহ তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীরা কে কোথায় আছেন মোটামুটি আমরা সনাক্ত করেছি। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সাথে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে পারবো। এবং আদালতের রায় আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা খুঁজে বেড়াচ্ছি খুনিদের কার কোথায় কোন সম্পত্তি আছে। পাওয়ার পর সেগুলোকে বাজেয়াপ্ত করা হবে।