ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরকে বন্যাদুর্গত ঘোষণা করার দাবি মির্জা ফখরুলের

Link Copied!

 নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পুরো দিনাজপুর শহর ডুবে গেছে। বন্যার্ত মানুষের পাশে সরকার দাঁড়াচ্ছে না। শহরের বন্যার্তদের জন্য সরকার মাত্র তিন টন চাল এবং পাঁচ হাজার টাকা দিয়েছে, যা একেবারে অপ্রতুল। পর্যাপ্ত ত্রাণ তহবিল নিয়ে উত্তরবঙ্গের এই এলাকাকে বন্যাদুর্গত ঘোষণা করা হোক।’
আজ মঙ্গলবার দিনাজপুর শহরের বাঙ্গিবেচা ঘাটে পানিবন্দী দুর্গত মানুষের মধ্যে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন মির্জা ফখরুল। সেখানে তিনি এসব কথা বলেন।
দিনাজপুরের বন্যা নজিরবিহীন উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘শহর রক্ষা বাঁধ ভেঙে মানুষ অস্বাভাবিকভাবে বাস করছে। সরকারের ত্রাণতৎপরতা অপ্রতুল। লক্ষ্য করার মতো কোনো উদ্যোগ নেই।’
বিএনপির নেতা-কর্মীদের সব কাজ ফেলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো এবং ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার দিন না। সকলে দুর্গত জনগণের পাশে এসে দাঁড়াই।’
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম রেজাওয়ানুল হক, জ্যেষ্ঠ আহ্বায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, আহ্বায়ক লুৎফর রহমান, বোঁচাগঞ্জ বিএনপির সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।