ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগের নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় নিজ নিজ সাংগঠনিক কমিটির উদ্যোগে বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা জোরদার করারও আহ্বান জানান তিনি।