ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ সভাপতি নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র চাপায় কুশলি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম (৬০) নিহত হয়েছেন।রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এএইচএম কামরুজ্জামান জানান, রাতে খালেকের বাজার থেকে ওষুধ কেনার পর আবুল কালাম গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মাহেন্দ্র তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।