ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কন্টেইনারের নিচে অটোরিকশা, নিহত ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অটোরিকশার উপর লরি থেকে কন্টেইনার পড়ে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার দুপুরে মহানগরীর নিমতলা বিশ্বরোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার আব্দুল্লাহপুরের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে মো. মোশাররফ হোসেন মুছা (৪৫), মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মাজেদের ছেলে ওয়াজেদ আলী (৬০) এবং অটোরিকশা চালক জসিম সিকদার (৩৬)। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার মাদারতৈলী গ্রামে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল হাসান জানান, একটি অটোরিকশা ও একটি লরি পাশাপাশি চলছিল। হঠাৎ লরিটির একটি চাকা গর্তে পড়ে যায়। এ সময় লরি থেকে একটি বড় কন্টেইনার অটোরিকশার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন আহত হন। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।