ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী গ্রেপ্তার

Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রাম থেকে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হুসাইনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোরে চুয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিমন ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম জানান, ভোরে সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিক পাড়ায় অভিযান চালিয়ে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হুসাইনকে গ্রেপ্তার করা হয়। জঙ্গি সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। লিমন জঙ্গি ও নাশকতা মামলার অন্যতম আাসামি।