ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় ৫ ভাইসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র, গুলি, ইয়াবা ও টাকাসহ পাঁচ ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার সকালে পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার রমিজ আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মোহাম্মদ আলমগীর (৪২), মোহাম্মদ আজম (৪০), মোহাম্মদ কাইয়ুম (৩৮) ও ওসমান সরওয়ার বাপ্পী (২৪)।
এদের মধ্যে জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলা পরিষদের সদস্য এবং পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি। তার অন্য ভাইয়েরা যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, অস্ত্র ও ইয়াবার চালান মজুদের খবর পেয়ে পেকুয়া সদরের চৌমুহনী এলাকায় রোববার সকালে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বন্দুক, ১০ রাউন্ড গুলি, ১ প্যাকেট ইয়াবা ও ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, জাহাঙ্গীর আলমসহ প্রত্যেক ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পেকুয়া থানায় মামলা রয়েছে। এদিকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর যুবলীগের নেতা-কর্মী ও তার অনুসারীরা বিক্ষোভ মিছিল করেছে।