ঢাকাSaturday , 12 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রজার্স কাপের সেমিতে ফেদেরার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি বছরই মর্যাদার উইম্বলডন জিতেছেন রজার ফেদেরার। গত মঙ্গলবারই পা দিয়েছেন ৩৬ বছরে বয়সে। তবে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলছেন সুইস এ তারকা। মন্ট্রিলে রজার্স কাপে রবার্তো বুতিস্তা আগাটকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ১৯টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।
কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তারকা রবার্তো বুতিস্তা আগাটকে হারানোর মধ্য দিয়ে টানা ১৫ ম্যাচে জয় পেলেন ফেদেরার। এবার ক্যারিয়ারের তৃতীয় রজার্স কাপ শিরোপা জয়ের প্রত্যাশায় রয়েছেন তিনি। আর এটি জেতা হলে ২০১৭ সালে উল্লেখযোগ্য ছয় শিরোপার স্বাদ পাবেন ফেদেরার।
মন্ট্রিল ওপেনের কোয়ার্টার ফাইনালে জয় পেতে মাত্র ৬৮ মিনিট লড়াই করতে হয়েছে ফেদেরারকে। সেমিফাইনালে পুরুষ এককের দ্বিতীয় বাছাই এ তারকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন রবিন হাসেকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন টেনিস তারকা সেয়ার্টজম্যানকে ৪-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন রবিন হাসে।