ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অঘটনের শিকার নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রজার্স কাপে অঘটনের শিকার হয়েছেন ১৫ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকাকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কানাডার ১৮ বছর বয়সি ডেনিস শাপোভালভ।
শাপোভালভ গত ফেব্রুয়ারিতে ডেভিস কাপে আম্পায়ারের মুখে বল মেরে টুর্নামেন্টে অযোগ্য ঘোষিত হয়েছিলেন। রজার্স কাপে খেলতে এসেছেন ওয়াইল্ডকার্ড নিয়ে। মন্ট্রিয়েলে বৃহস্পতিবার তিনি নাদালের কাছে প্রথম সেট হেরেছিলেন। তবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে উঠে যান শেষ আটে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৪৩ নম্বরে থাকা শাপোভালভ ম্যাচ জিতেছেন ৩-৬, ৬-৪, ৭-৬ (৬-৪) গেমে।
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন শাপোভালভ। এ ছাড়া ২০১৪ সালে ক্রোয়েশিয়ার বোরনা কোরিচের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি নাদালকে হারালেন। ২০১৬ সালে উইম্বলডন জুনিয়র চ্যাম্পিয়ন শাপোভালভ শেষ আটে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর মুখোমুখি হবেন।
এদিন শাপোভালভ ও শুক্রবার মানারিনোকে হারালেই অ্যান্ডি মারেকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরতেন নাদাল। কিন্তু নাদালের হারে শীর্ষেই রয়ে গেলেন ব্রিটিশ তারকা মারে। তবে সেটা আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া চিনচিনাটি মাস্টার্স পর্যন্ত। চিনচিনাটি মাস্টার্সে নাদাল অথবা রজার ফেদেরার উঠে যাবেন শীর্ষে।
মন্ট্রিয়েলে ফেদেরারও শেষ আটে উঠেছেন। ৩৬ বছর বয়সি সুইস তারকা ডেভিড ফেরারকে হারিয়েছেন ৪-৬, ৬-৪, ৬-২ গেমে। শেষ আটে ফেদেরারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাতিস্তা আগত। ২৯ বছর বয়সি আগত ফ্রান্সের গায়েল মনফিলসকে হারিয়ে শেষ আটে উঠেছেন।