ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত

Link Copied!

আবুল হায়াত বাচ্চু, সাভার : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ আগস্ট সুষ্ঠুভাবে পালন বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো. কবির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ.লীগের সহ-সভাপতি মো. ফিরোজ কবির, সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, আশুলিয়া থান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শহীদুল্লাহ মুন্সী ও ধামসোনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিন।
আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মইনুল ইসলাম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মন্ডল, সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি মো. নজরুল ইসলাম নিরব ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াকুব মাদবরসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।