ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবিরকর্মী সন্দেহে একজনকে মারধর

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সরকারী কলেজে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র গিয়াস উদ্দিনকে মারধর করার পর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে পুলিশ গিয়াস উদ্দিনকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ মীর নুরুল হুদা জানান, কলেজে শিবিরকর্মী সন্দেহে একজনকে ছাত্রলীগের ছেলেরা মারধর করেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ নেতারা জানান, সিলেটের জালালাবাদে একজন ছাত্রলীগকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শিবিরকর্মীকে মারধর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে।