ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামুন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, একটি রামদা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, মামুন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সরাইল থানায় দুটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি উপজেলার কুট্টাপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বুধবার দুপুরে জেলার নবীনগর উপজেলা থেকে মামুনকে গ্রেপ্তারের পর সরাইল থানায় নিয়ে আসা হয়। তার দেওয়া তথ্যমতে রাতে সরাইল উপজেলার দেওড়া গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। দেওড়া গ্রামে পৌঁছালে মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মামুনের সহযোগীরা পালিয়ে যায়।