ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ নেতার বাড়ীতে গুলি ও বোমা হামলা মামলার আসামীরা প্রকাশ্যে, পুলিশ নীরব

Link Copied!

ঝিকরগাছায় গুলি ও বোমা হামলা মামলার প্রধান আসামী সন্ত্রাসী ইলিয়াস(বামে নীল গেঞ্জী গোল চিহ্নিত)

ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের বাড়ীতে গুলি ও বোমা হামলা মামলার আসামী ইউএনও’র মঞ্চে দেখা গেছে। অন্য আসামীরাও প্রকাশ্যে পুলিশের সামনেই ঘুরছে বলে মামলার বাদী আওয়ামীলীগ নেতার স্ত্রী আফরোজা ইসলাম অভিযোগ করেছেন।
প্রকাশ্য বোমা ও গুলি করে আসামী হওয়ার পরও এসব সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরছে পুলিশের নাকের ডগায়। তিনি অভিযাগ করেন গত ৪ বিএম হাইস্কুলে মামলার প্রধান আসামী ইলিয়াস ইউএনও’র সাথে এক মঞ্চে বসে ফুটবল খেলা দেখতে দেখা যায়। ৫ আগষ্ট পুলিশের সামনেই এমপির সাথে উপজেলা মিলনায়তনে একটি মিটিং এ সব আসামীরা থাকলেও পুলিশ অদৃশ্য কারনে নীরব। তিনি চমর নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান।
উল্লেখ্য গত ১৬ জুলাই দুপুরে প্রকাশ্যে আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলামের বাড়ীতে ৮ টি তাজা বোমা ও ৫ রাউন্ড গুলি করে স্থানীয় এমপি গ্রুপের বাহিনী প্রধান ইলিয়াস এবং তার ক্যাডাররা। এ ব্যাপারে আফরোজা ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন।