ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোরদের একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়।
নিহতদের মধ্যে জাকির হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চর আমানউল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহতরা হলেন- হেলাল উদ্দিন (২২) ও জাহাঙ্গীর আলম (৩০)। তারা চরজুবলি ইউনিয়নের বাসিন্দা।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে প্রায়ই গরু চুরি হচ্ছে। চোরদের ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি পিকআপ নিয়ে ৭-৮ জন লোক উত্তর কচ্ছপিয়া গ্রামে আসে। এলাকাবাসী টের পেয়ে চোর সন্দেহে ধাওয়া দিয়ে ছয়জনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যৃ হয়। বাকিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।