ঢাকাWednesday , 9 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৮ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কোস্টগার্ড, ঢাকা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৮ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বুধবার ১০ ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয় পুরান ঢাকার চক মুগলটুলি এলাকার গাউসিয়া মার্কেটের বিভিন্ন ফ্লোরে।
ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযানে মোট আটটি দোকান থেকে ২৯৭ বস্তায় প্রায় ২ কোটি ৮৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ডের দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের পক্ষে অভিযানে ছিলেন লেফটেন্যান্ট সাখাওয়াত কবির ও সাব লেফটেন্যান্ট মমতাজুল আসিফ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর ও মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেম। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানিয়েছেন, যৌথ এ অভিযান সামনে আরো জোরদার হবে।