ঢাকাTuesday , 8 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবিতে ভর্তি আবেদন শুরু আজ

Link Copied!

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর শুক্রবার সি ইউনিটের, ১৬ সেপ্টেম্বর শনিবার ই ইউনিটের, ২২ সেপ্টেম্বর শুক্রবার বি ইউনিটের, ১৩ অক্টোবর শুক্রবার এ ইউনিটের এবং ২০ অক্টোবর শুক্রবার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৫টি ইউনিটের ২৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করা যাবে। বিকাশ, শিওরক্যাশ এবং ডাচবাংলা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.jnu.ac.bd ও http://admissionjnu.info এ পাওয়া যাচ্ছে।