ঢাকাTuesday , 8 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-বরিশাল নৌরুটে ঈদের টিকিটের স্লিপ গ্রহণ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল রুটে আজ সকাল থেকে লঞ্চের অগ্রীম টিকিটের জন্য আবেদন (স্লিপ) জমা নেওয়া হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনে কার্যক্রমটি শুরু করেছে ক্রিসেন্ট শিপিং লাইন্সের সুরভী লঞ্চ কর্তৃপক্ষ। বাকি কোম্পানিগুলোর মধ্যে সুন্দরবন নেভিগেশন এ প্রথায় স্লিপ জমা নেবে। তবে তারা এখনো তারিখ নির্ধারণ করতে পারেনি।
সুরভী লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে তারা কেবিনের টিকিটের জন্য আবেদন (স্লিপ) জমা নিচ্ছে। স্লিপ জমা নেওয়া হবে ১১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।
প্রসঙ্গত, সুরভী ও সুন্দরবন ব্যতীত অন্য বেশির ভাগ লঞ্চ কোম্পানি স্লিপ ছাড়া আগে এলে আগে পাবেন ভিত্তিতে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের জন্য লঞ্চের টিকিট বিক্রি করবে।