ঢাকাSunday , 6 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ দিনের শিডিউল দিলেন ফারিয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় কাজ করে আসছেন। এবারো জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি সিনেমায় নাম লেখিয়েছেন ফারিয়া। এ সিনেমার শুটিংয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ৪০ দিনের শিডিউল দিয়েছেন বলে জানান নুসরাত ফারিয়া।
নাম ঠিক না হওয়া এ সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার জিৎ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মস। সব কিছু ঠিক থাকলে ১৭ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
রোমান্টিক কমেডি ধাঁচের এ সিনেমাটির শুটিং ইতালি, বাংলাদেশ ও ভারতের কলকাতায় হবে। ফারিয়া অভিনীত ‘বস টু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও জিৎ ফিল্মস।