ঢাকাSaturday , 5 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিক সোনা জিতে ফারাহর ইতিহাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে শ্রেষ্টত্ব ধরে রাখলেন মো ফারাহ। এই জয়ে বড় প্রতিযোগিতায় দূরপাল্লার দৌড়ে আধিপত্যও ধরে রাখলেন সোমালিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ অ্যাথলেট।
লন্ডন বিশ্বচ্যাম্পিয়নশিপে শুক্রবার রাতে ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ফারাহ। বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনি টানা তৃতীয়বারের মতো ১০ হাজার মিটারে সোনা জিতলেন। সেই সঙ্গে প্রথম অ্যাথলেট হিসেবে বড় প্রতিযোগিতায় (অলিম্পিক, বিশ্বচ্যাম্পিয়নশিপ) দূরপাল্লার দৌড় অর্থাৎ ৫ ও ১০ হাজার মিটারে টানা দশটি সোনা জয়ের অনন্য কীর্তি গড়লেন।
ফারাহর ইতিহাসের পথে যাত্রা শুরু দাইগুতে ২০১১ সালের বিশ্ব বিশ্বচ্যাম্পিয়নশিপে। সেখানে তিনি ৫ হাজার মিটারে সোনা জেতেন। এরপর ২০১২ লন্ডন অলিম্পিকে জেতেন ৫ ও ১০ হাজার মিটারে সোনা। মস্কোতে ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এই দুই ইভেন্টের সোনা জেতেন।
বেইজিংয়ে ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি একই কৃতিত্ব দেখান। ২০১৬ রিও অলিম্পিকে এই দুই ইভেন্টে সোনা জিতে গড়েন ‘ডাবল ডাবল’ কীর্তি। আর লন্ডনে ১০ হাজার মিটারে সোনা জিতে নাম লেখালেন ইতিহাসে।
লন্ডনে ২৬ মিনিট ৪৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন উগান্ডার জোসুয়া চেপটেগে। কেনিয়ার পল তানুই ব্রোঞ্জ জিততে সময় নিয়েছেন ২৬ মিনিট ৫০.৬০ সেকেন্ড।
ফারাহ শনিবার ৫ হাজার মিটারে শ্রেষ্টত্ব ধরে রাখার মিশনে নামবেন। লন্ডন বিশ্বচ্যাম্পিয়নশিপ শেষেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন ৩৪ বছর বয়সি অ্যাথলেট।