নিজস্ব প্রতিবেদক : মো. রফিকুল ইসলামকে সভাপতি এবং মো. আব্দুর রেজ্জাককে মহাসচিব নির্বাচিত করে বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের ২০১৭-১৮ মেয়াদে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ জুলাই রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সারাদেশ থেকে আগত ফিশারিজ গ্রাজুয়েটদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচিত হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপিত মো. রমজান আলী, সহ-সভাপতি-১ মো. সিরাজুর রহমান, সহ-সভাপতি-২ কাজি ইকবাল আজম, যুগ্ম মহাসচিব-১ মোছা. নাসিমা সুলতানা, যুগ্ম মহাসচিব-২ মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন, অর্থ সম্পাদক মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. জুয়েল শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহবুব উল হক, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. নির্মল চন্দ্র রায়, সমাজকল্যাণ সম্পাদক সমীর কুমার সরকার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আয়েশা সিদ্দিকা।
কমিটির সম্মানিত ১১ জন সদস্য হলেন- মো. আরিফুর রহমান তরফদার, মো. মজিবুর রহমান, মো. মিজানুর রহমান, বিশ্বনাথ সরকার বিটু, বি. এম. মোস্তফা কামাল, মো. শামিম হায়দার, এস. এম. আবুল বাশার, মোহাম্মদ ফেরদৌস সিদ্দিকী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এ. এম. শাহাবউদ্দিন এবং ড. মো. ইসতিয়াক হোসেন।
কমিটির নতুন সভাপতি মো. রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে মাৎস্য বিজ্ঞান অনুষদ থেকে ১৯৮৩ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে মৎস্য অধিদপ্তরের চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মহাসচিব মো. আব্দুর রেজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে মাৎস্য বিজ্ঞান অনুষদ থেকে ১৯৮৬ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯০ সালে মৎস্য অধিদপ্তরের চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি একটি প্রকল্পের সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

