ঢাকাThursday , 3 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অডি কাপের শিরোপা অ্যাটলেটিকোর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতির শেষটা শিরোপা জিতেই রাঙিয়ে রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ। অডি কাপের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের দল।
জার্মানির অ্যালিয়েঞ্জ অ্যারিনা স্টেডিয়ামে শিরোপার জন্য শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু দল। ম্যাচের ৩৩ মিনিটে কেইডি বারের গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাব অ্যাটিলেটিকো। তবে শেষ পর্যণ্ত লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লিভারপুল। দুর্দান্ত আক্রমনে ম্যাচের ৮৩ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে অলরেডসরা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ায় ফলাফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর পেনাল্টি শুটআউটে লিভারপুলকে ৫-৪ গোলে হারিয়ে অডি কাপের শিরোপা ঘরে তোলে অ্যাটলেটিকো। পেনাল্টি শুটআউটের দুই দলের ৯টি শটই জালের ঠিকানা খুঁজে পায়। তবে লিভারপুলের জর্ডান হ্যান্ডারসন গোল করতে ব্যর্থ হওয়ায় হারতে হয়েছে ইয়ুর্গেন ক্লুপের দলকে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে এ শিরোপা নতুন মৌসুমটি দুর্দান্তভাবে শুরুর জন্য অনুপ্রেরণা যোগান দেবে সিমিওনের প্রশিক্ষিত দলটিকে।