ঢাকাWednesday , 2 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় আইন প্রণয়নের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সুনির্দিষ্টভাবে এক বছরের মধ্যে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির পর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রিট আবেদনের শুনানি করেন আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম। এক বছরের মধ্যে এ আইন (কোড) প্রণয়ন বিষয়ে একটি প্রতিবেদন দিতেও সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ২০১২ সালে শিক্ষা ব্যবস্থার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে আইন (কোড) প্রণয়নের জন্য জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে অরবিন্দ কুমার রায় বলেন, ‘শিক্ষা ব্যবস্থার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে আইন (কোড) প্রণয়নের জন্য রিট করা হয়েছিল। এর জবাবে সরকার এ বিষয়ে কোড প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে আদালতে প্রতিবেদন দিয়েছে। এরপর শুনানি শেষে আদালত সরকারের প্রক্রিয়াধীন কোডটি এক বছরের প্রণয়নের নির্দেশ দিয়েছেন। কিন্ডার গার্টেন, কওমি মাদ্রাসা থেকে শুরু করে সকল প্রকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় থাকবে।’