ঢাকাSunday , 30 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমালিয়াতে গাড়িবোমা হামলায় নিহত ৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন। রোববার রাজধানীর ব্যস্ততম মাকা আল মুকারাম সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই সড়কের সামনে পুলিশ গাড়ি তল্লাশি চালাচ্ছিল। ট্রাফিক সিগন্যাল পড়তেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মী ও বেসামরিক লোকজনকে হতাহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব সোমালিয়ায় এ ধরণের হামলা চালিয়ে থাকে। সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খায়রে জানিয়েছেন, গত এক মাসে রাজধানীতে এ ধরণের হামলার ঘটনা ঘটেনি।