ঢাকাSunday , 30 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে নৈশক্লাবে গোলাগুলি, নিহত ২

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কন্সটান্স শহরে একটি নৈশক্লাবে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। জার্মান পুলিশ জানিয়েছে, রোববার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে নৈশক্লাবে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তার গুলিতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারী ওই ব্যক্তি নিহত হন।
বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করায় তিনি দ্বাররক্ষীকে গুলি করেন। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘নৈশক্লাবের অতিথিরা বাইরে সরে যেতে বা নিজেদের লুকিয়ে রাখতে সক্ষম হন।’