ঢাকাSaturday , 29 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় বাস ও ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার হরিণটানা থানার শহীদ শেখ আবুল কাশেম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র অমিত সরকার (১৮) এবং ইজিবাইক চালক রবিউল ইসলাম (২৫)।
অমিত খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ স্মৃতি মহিলা কলেজের শিক্ষক অমিয় রঞ্জন সরকারের ছেলে। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় তিনি বাবার সঙ্গে বসবাস করতেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস রাজবাধ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মারা যান। গুরুতর আহত কলেজছাত্র অমিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।