ঢাকাSaturday , 29 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গোপন বৈঠকের সময় আটক ৪৩

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চাইনিজ রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৪৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে সোনারগাঁ পৌরসভার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনের একটি মিনি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয় ।
এ সময় আটককৃতদের কাছ থেকে জেহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম।
ওসি মোর্শেদ আলম জানান, রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের জেলার জামায়ত-শিবিরের কর্মীরা নাশকতা করার লক্ষ্যে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে সোনারগাঁ মিনি চাইনিজ রেস্তোরাঁয় পোপন বৈঠক করছে, এমন সংবাদ পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল রেস্তোরাঁটি ঘিরে ফেলে। এ সময় রেস্তোরাঁর ভেতরে থাকা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্লেট, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারে। পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করলে তারা ভেতরে অবস্থান নিয়ে লুকানোর চেষ্ট করে। অনেক নেতা-কর্মী আবার রেস্তোরাঁ থেকে কৌশলে পালিয়ে যায়।
ওসি আরো জানান, ওই বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। রাজধানী ঢাকা বা আশপাশের জেলার কোনো একটি স্থানে নাশকতা করতেই এই গোপন বৈঠক করা হচ্ছিল।
রেস্তোরাঁয় অর্ডার দেওয়া খাবারের তালিকা থেকে জানা যায়, ১২০ জনের জন্য খাবারের অর্ডার দেওয়া হয়েছে। আটককৃতদের নাম যাচাই বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে জামায়াতের বড় কোনো নেতা আছে কি না এমন প্রশ্নে ওসি জানান, বিস্তারিত পরে জানানো হবে।