ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত আক্রোশ থেকেই ইউনূস সেন্টারের সম্মেলনে বাধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত আক্রোশ থেকেই ইউনূস সেন্টারে আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস-২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সরকার বাধা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল বলে ইউনূস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। আর্ন্তজাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ায় সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এ বাধা দেওয়ার ঘটনায় ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।’
প্রসঙ্গত,শুক্রবার সকালে সাভারের জিরাবোতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ২ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়। সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।
এ ধরনের আর্ন্তজাতিক সম্মেলনে বাধা দেওয়া ‘স্বৈরতন্ত্রেরই হিংস্ররূপ’ উল্লেখ করে রিজভী বলেন, ‘এর ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরও গভীর হবে।’ এ সময় তিনি বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।