ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তানকে দিনে ২০ হাজার চুমু দেন কারিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দম্পতির সন্তান তৈমুর আলী খান। সম্প্রতি সাত মাস বয়স পূর্ণ হয়েছে তার। এরই মধ্যে নানা কারণে আলোচনায় এসেছে তৈমুর।
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে কারিনা কাপুরের সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ। এখানে কারিনা জানিয়েছেন সন্তানকে দিনে ২০ হাজার বার চুমু খান তিনি।
কারিনা কাপুর বলেন, ‘তৈমুর সবসময় শান্ত থাকে। সে খুবই গর্জিয়াস। আমি তাকে দিনে ২০ হাজার বার চুমু দেই এই একটা বিষয় সে খুবই অপছন্দ করে।’ সন্তানের মতো সাইফও বিষয়টি অপছন্দ করে জানিয়ে কারিনা বলেন, “তৈমুর আমাকে ধূরে সরিয়ে দেয়ার চেষ্টা করে। সাইফ আমাকে বলে, ‘তুমি কেন এমন করছ।’ কিন্তু তাকে আমার সব সময় জড়িয়ে থাকতে ইচ্ছে করে।”
প্রথমবারের মতো ছেলেকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন সাইফ-কারিনা। তারা সুইজারল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছেন। দুই সপ্তাহের মতো সেখানে অবস্থান করবেন তারা। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি ব্যাগ প্যাকার নই। আমি আরামদায়ক ভ্রমণ পছন্দ করি। ভ্রমণের সময় আমি বিশ্রাম নিতে এবং কেনাকাটা করতে পছন্দ করি।’