ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন রূপে প্রিয়াঙ্কা চোপড়া

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত এ অভিনেত্রী এবার ভক্তদের সামনে হাজির হয়েছেন নতুন রূপে। পশ্চিমা অভিনেত্রীদের মতো এবার তিনি সোনালি চুলে হাজির হয়েছেন।
সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। তার একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে লাল পোশাক আর সোনালি চুলে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। নতুন রূপে প্রিয় তারকাকে দেখে প্রশংসা করছেন তার ভক্তরা।
কয়েকদিন আগে নিজের ৩৫তম জন্মদিন পালন করলেন প্রিয়াঙ্কা। মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়াকে নিয়ে মালদ্বীপে নিজের জন্মদিন উপভোগ করেন এ অভিনেত্রী।
বর্তমানে একাধিক হলিউড সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর মধ্যে রয়েছে ইজন্ট ইট রোমান্টিক? সিনেমা। এতে ইয়োগা অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন-রেবেল উইলসন, লিয়াম হেমসওয়ার্থ এবং অ্যাডাম ডেভিন। কিছুদিন আগে নিউ ইয়র্কে এ সিনেমার শুটিং হয়।
এছাড়া অ্যা কিড লাইক জেক সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ড্যানিয়েল পার্লসের একই নামের নাটক অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেত্রী। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন জিম পারসন্স। জনপ্রিয় টিভি সিরিজ ‘বিং ব্যাং থিওরি’ তে শেলডন কুপার চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া আরো দেখা যাবে- ক্লেরে ডান্স, অক্টাভিয়া স্পেনসার, অ্যান দউদ এবং মিশেলা ওয়াটকিন্সকে।